ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নড়াইলে যুবকের লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ২২ জানুয়ারি ২০২৩
নড়াইলে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

নড়াইল সদর উপজেলায় নিখোঁজের ছয়দিন পর ইয়াসিন মোল্যা নামে এক লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে নড়াইল সদরের আলোকদিয়া ঈদগাহ এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াসিন নড়াইল পৌরসভার ভওয়াখালী এলাকার বিল্লাল মোল্যার ছেলে। এর আগে, গত ১৬ জানুয়ারি রাতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইয়াসিন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ইয়াসিন নিখোঁজের পর তার বোন শিরিনা খানম গত ১৮ জানুয়ারি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

সদর থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুর রহমান জানান, নিহত ইয়াসিনের গলায় ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!