ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৯৯৯-এ ফোন করায় আগুন থেকে রক্ষা পেল এক পরিবার

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০১, ১১ ফেব্রুয়ারি ২০২৩
৯৯৯-এ ফোন করায় আগুন থেকে রক্ষা পেল এক পরিবার
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পরিতোষ মণ্ডল নামে এক কৃষকের বাড়িঘর। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করায় আগুনে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে ওই পরিবার। 

পরিতোষ মণ্ডল উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হাসখালী গ্রামের ময়না মণ্ডলের ছেলে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিতোষ মণ্ডলের বাড়ির আঙিনায় বড় আকারের একটি খড়ের গাদা (পালা) ছিল। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে ওই খড়ের গাদায় হঠাৎ করে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়তে থাকে। এ সময় আগুনে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বাড়ির লোকজন। সংবাদ পেয়ে ধুনট ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

Advertisement

এ তথ্য নিশ্চিত করে ধুনট ফায়ার সার্ভিসের ইনচার্জ শামসুল আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তারপরও প্রায় দুই হাজার টাকা মূল্যের খড়ের ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পথচারীর সিগারেটের আগুন থেকে খড়ের খাদায় অগ্নিকাণ্ড ঘটেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ:  বগুড়া আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!