ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সড়কে মিলল যুবকের লাশ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৩
সড়কে মিলল যুবকের লাশ, ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
ফাইল ছবি

সড়কে পড়েছিল সামিউল শেখ ওরফে মো. মিন্টু (২০) নামে এক যুবকের লাশ। পরে ৯৯৯-এ ফোন পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে ফরিদপুর সদরের ডোমরাকান্দী নামক এলাকার একটি সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সামিউল শেখ ওরফে মো. মিন্টু ফরিদপুরের সালথা উপজেলার সাধুহাটি এলাকার আইয়ুব শেখের ছেলে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের মতো আঘাত রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি রাস্তার উপরে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়েছে। লাশের একটু পাশেই তার মানিব্যাগ পাওয়া যায়। তবে এটি হত্যা, নাকি সড়ক দুর্ঘটনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

জানা যায়, যুবক সামিউল শেখ ওরফে মো. মিন্টুর সঙ্গে মধুখালী উপজেলার এক গৃহবধূর পরকীয়ার সম্পর্ক ছিল। এ নিয়ে ওই স্বামীর সঙ্গে বেশ কিছুদিন আগে ডিভোর্স হয় ওই নারীর।

উদ্ধারকারী কর্মকর্তা এসআই আ. জব্বার বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি রাস্তার উপরে পড়ে থাকতে দেখি। তবে যেভাবে পড়েছিল, তাতে মনে হয়েছে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো গাড়ি তাকে চাপা দেওয়ায় তিনি ঘটনাস্থলে মারা যান। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!