ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় বসন্ত বরণ উৎসব শুরু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৩
খুলনায় বসন্ত বরণ উৎসব শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা প্রেসক্লাবের শহিদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে খুলনা অনলাইন শপিংয়ের আয়োজনে তিন দিনব্যাপী বসন্ত বরণ উৎসব শুরু হয়েছে।

রোববার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে বসন্ত বরণ উৎসব উপলক্ষে আয়োজিত বসন্ত মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।

খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে রোববার সকাল ১০টা থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ বসন্ত মেলা চলবে। ৫৪টি স্টল এবারের বসন্ত মেলায় অংশ নিচ্ছে। মেলার স্টলগুলোতে দেশি-বিদেশি বিভিন্ন পণ্য, পিঠাসহ খাদ্যসামগ্রী পাওয়া যাচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!