ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক ৫

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ আটক ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে উপজেলার ছাতিয়াইন ইউপির রতনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার চান্দেরপাড়া গ্রামের মোর্শেদ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, একই উপজেলার বেঙ্গাউতা গ্রামের আলিফ খা’র ছেলে আব্দুর রহিম, শান্তিপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে শাহ আলম, গুনিয়াউক গ্রামের রহিম মিয়ার ছেলে আনু মিয়া ও করগ্রাম গ্রামের জমরুদ মিয়ার ছেলে রুবেল মিয়া। 

রোববার দুপুরে সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এমন অভিযান চলমান থাকবে।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!