ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবন থেকে বাঘের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩
সুন্দরবন থেকে বাঘের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

সুন্দরবন থেকে একটি বাঘের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। রোববার বিকালে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছির মুরালীখাল এলাকা থেকে বাঘের মৃতদেহ উদ্ধার করে লোকালয়ে আনেন বন বিভাগের সদস্যরা। 

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে মাস খানেক আগে বাঘটির মৃত্যু হয়েছে। বাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বুড়িগোয়ালিনী স্টেশন অফিস সংলগ্ন এলাকায় মৃতদেহটি মাটি চাপা দেওয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!