মঙ্গলবার ভোরে উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্প ১৮-এর ব্লক-সি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লালু ক্যাম্প ১৮ ব্লক-জি/৪৬ এর মৃত ইউছুফ আলীর ছেলে।
৮-এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে সিক্স মার্ডার মামলার পলাতক এক আসামি অবস্থানের খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে লালুকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি বলেন, সিক্স মার্ডার মামলায় লালুসহ অর্ধশতাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে। লালু এ মামলায় এজাহারনামীয় ১৬ নন্বর আসামি। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।