ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য
আদালত প্রাঙ্গণে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক- ছবি: ডেইলি বাংলাদেশ

ধর্ষণ মামলায় অভিযুক্ত আসামি ও হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে বুধবার দুপুরে এ মামলায় সাক্ষ্য দেন পুলিশ কর্মকর্তারা।

সাক্ষ্য প্রদানকারী তিন পুলিশ কর্মকর্তা হলেন- সোনারগাঁও থানার তৎকালীন এএসআই মতিউর রহমান, কর্ণ কুমার হালদার ও শেখ ফরিদ।

Advertisement

আসামি পক্ষের আইনজীবী এ কে এম ওমর ফারুক নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশের তিনজন এএসআই সাক্ষ্য দিয়েছেন। 

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে তিন পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামুনুল হক বাদীকে ধর্ষণ করেছে বলে আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন। এ তিন পুলিশ কর্মকর্তাসহ এখন পর্যন্ত ১৮ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করা অবস্থায় স্থানীয়রা মামুনুল হককে ঘেরাও করেন। পরে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ভাঙচুর চালিয়ে তাকে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন তার সঙ্গে থাকা ঐ নারী।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মামুনুল হক
লিংক সফলভাবে কপি হয়েছে!