ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুরে। প্রেমিক তৌহিদ উপজেলার নাজিরপুর ইউপির গোপিনাথপুর গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রায় ৪ মাস আগে তরুণীর সঙ্গে তৌহিদের প্রেমের সম্পর্ক। সেই প্রেমের জেরে ভালোবাসা দিবসে দেখা করে বিয়ে নিয়ে একসঙ্গে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল তাদের। কিন্তু কথা রাখেননি প্রেমিক। অবশেষে ভালোবাসা দিবসে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িকে অনশনে বসেছেন প্রেমিকা। তবে তাদের সম্পর্ক তৌহিদের বাড়ির সবাই জানে বলেও জানায় তারা।
.png)
ওই তরুণী জানান, তৌহিদের সঙ্গে তার প্রথমে ফেসবুকে বন্ধুত্ব হয়। এরপর হয় প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে অন্তরঙ্গ সস্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। কিন্তু তার পরিবার অন্যত্র বিয়ে দিতে চাইলে তৌহিদে সঙ্গে যোগাযোগ করলে ভ্যালেন্টাইনস ডে একসঙ্গে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল। এছাড়া তৌহিদ তাকে তার বাড়িতে চলে আসতে বলেন। তাই তার বাড়িতে এসেছেন তিনি। এখন তৌহিদ বাড়ি থেকে পালিয়েছে।
প্রেমিক তৌহিদের মা জানান, তৌহিদ বাড়ির বাইরে রয়েছে। এসব বিষয়ে ছেলে কিছুই জানাননি বলে জানান তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুর রউফ বলেন, বিষয়টি জানার পর অনশনরত ওই তরুণীর সঙ্গে দেখা করেছি। যেহেতু মেয়েটি প্রাপ্তবয়স্ক সেজন্য তার পরিবারের কাছে বিষয়টি জানিয়েছি। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, বিষয়টি জানি না। এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।