পেঁয়াজ বিক্রেতারা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় কমেছে দাম।
মো. সোবহান মিয়া নামে এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগে ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা দরে কিনেছিলাম। শুক্রবার কিনলাম ২০ টাকা কেজি দরে।
.png)
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের আলী জানান, গত সপ্তাহে ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ২৫ টাকা দরে। আমদানি বাড়ায় ভারতীয় পেঁয়াজের দাম কমেছে। আজ বিক্রি করছি ২০ টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫ টাকা দরে।