ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

লালমোহনে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
লালমোহনে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের
বিদ্যুৎস্পর্শে নিহত যুবক অপু পোদ্দার। ছবি: সংগৃহীত

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পর্শে অপু পোদ্দার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের নমগ্রাম এলাকার আক্কাস আলী বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত অপু একই এলাকার পতি পোদ্দারের ছেলে।

মৃতের স্বজনরা জানান, শুক্রবার সকালের দিকে পাশের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন অপু। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তার অপুর শরীরে জড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে তাকে লোকজন উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অপুকে মৃত ঘোষণা করেন। 

লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। তবে অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!