[ দেশজুড়ে ]
মাদারীপুরে ১ লাখ ৭২ হাজার ৯৫০ জন শিশুকে খাওয়ানো হবে টিকা
ছবি: ডেইলি বাংলাদেশ
সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী সোমবার ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭২ হাজার ৯৫০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ানো হবে বলে জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মুনীর আহমদ খান এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, জেলার ৪ টি উপজেলা ও ২টি পৌরসভার (মাদারীপুর পৌরসভা ও শিবচর পৌরসভা) সমন্বয়ে ৩ হাজার ৩২ জন স্বেচ্ছাসেবী ১ হাজার ৫০৪ টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালনা করবে। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২১ হাজার ৩৬৮ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫১ হাজার ৫৮২ শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মুনির আহমেদ খান তার বক্তব্যে বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা থেকে রক্ষা পায়, তা নয়। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের আরও বহুবিধ উপকার করে। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দৃষ্টি শক্তি ভালো রাখে ও শিশু মৃত্যুর হার কমায়।
সংবাদ সম্মেলনে সিনিয়র মেডিকেল অফিসার ডা. এম এম খলিলুজ্জামানের সঞ্চালনায় জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!