ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
হোসেনপুরে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে মাদক সেবনের দায়ে হীরা মিয়া নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত হীরা মিয়া উপজেলার ঢেকিয়া গ্রামের রফিকের ছেলে।

জানা যায়, পৌর এলাকার ঢেকিয়া গ্রামে মাদক সেবন করছিলেন হীরা মিয়া। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম, হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু, এসআই শরীফুল মিয়াসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। আটককৃত হীরা মিয়া মাদক সেবনের কথা স্বীকার করায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারা মোতাবেক তাকে এ সাজা দেওয়া হয়।

Advertisement

হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!