রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাহবুবুর রহমান জেলার পোরশা উপজেলার মুলুকডাঙ্গা গ্রামের সুরত আলীর ছেলে। শনিবার রাতে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা তাকে গ্রেফতার করা হয়।
থানায় মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্কুলছাত্রী বাড়ি থেকে জেলার পোরশা উপজেলার মুলুকডাঙ্গা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ালেখা করে। বিদ্যালয়ের নিজস্ব গাড়িতে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করতো। গত ১৩ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে গাড়িযোগে বিদ্যালয়ে যাওয়ার সময় পানিবাথা ব্রিজের কাছে পৌঁছলে একটি মাইক্রোবাসে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান মাহবুবুর রহমান। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি।
.png)
পরে ওই ছাত্রীর বাবা-মা বিষয়টি জানতে পারেন। ঘটনায় চারদিন পর ছাত্রীর বাবা পোরশা উপজেলার মুলুকডাঙ্গা গ্রামের মাহবুবুর রহমান, তার বাবা সুরত আলী (৪৫) এবং একই উপজেলার ছাওড় গ্রামের মজিবর রহমানসহ (৫৫) অজ্ঞাত ২ থেকে ৩ জনের বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগ করা হলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। মামলার পর স্কুলছাত্রীকে উদ্ধারে অভিযানে মাঠে নামে পুলিশ। শনিবার রাতে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারসহ যুবক মাহবুবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
নিয়ামতপুর থানার ওসি আসাদুজ্জামান বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের পর তার অভিভাবকের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত আসামি মাহবুবুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।