সোমবার সকাল ১০টার দিকে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।নিহত সৌরভ মিয়া পৌরসভার ২ নম্বর শকুনী এলাকার শাহাদাৎ হোসেন মিয়ার ছেলে। শহরের লেকপাড় এলাকায় তার একটি চায়ের দোকান ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থাবার ওসি মনোয়ার হোসেন চৌধুরী।
.png)
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে পৌর এলাকার নূরজাহান সেলিম নিরাময় হাসপাতালের পেছনের পুকুরের মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরবর্তীতে খবর পেয়ে তার স্বজনরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করে। ময়নাতদন্তের পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।