[ দেশজুড়ে ]
চাঁদপুরে তিন লাখ ৪৫ হাজার শিশু পেল ভিটামিন ‘এ’ ক্যাপসুল
ছবি: ডেইলি বাংলাদেশ
সারাদেশের মতো চাঁদপুরেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছয় থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। চাঁদপুরে তিন লাখ ৪৪ হাজার ৯৭৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে জেলার বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলে।
চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ছয় থেকে ১১ মাস বয়সী ৩৭ হাজার ৭৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ সাত হাজার ২১৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। জেলার মোট দুই হাজার ১১৫টি কেন্দ্রে ক্যাম্পেইন সঠিকভাবে তদারকির জন্য ৫০৫ জন কর্মকর্তা নিয়োজিত ছিলেন।
.png)
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে। একইসঙ্গে শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!