ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর পাড়ে কম্বলে মোড়ানো ছিলো নবজাতকের লাশ 

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩
নদীর পাড়ে কম্বলে মোড়ানো ছিলো নবজাতকের লাশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর দুমকীতে পরিত্যক্ত ভিটা থেকে কম্বলে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউপির লোহালিয়া নদীর পাড়ে পরিত্যক্ত ভিটা থেকে এ নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, লোহালিয়া নদীর পাড়ের স্থানীয় বাসিন্দারা কাপড় দিয়ে মোড়ানো এক নবজাতকের লাশ দেখতে পান। পরে পুলিশকে জানাই।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানিয়েছেন, নদীর পাড় থেকে কম্বলে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা শিশুটিকে রেখে গেছেন বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!