বুধবার সকাল ৬টার দিকে কাঁকড়ামারী পাতির বিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মদনহাট গামের আবু বকর সিদ্দিক এবং ফিরোজ হোসেন।
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকালে কাঁকড়ামারী পাতিরবিল এলাকায় অভিযান চালিয়ে ৬০০ মৃত চড়ুই পাখি পাওয়া যায়। পাখি শিকারের দায়ে পুলিশ সেখান থেকে দুইজনকে গ্রেফতার করে।
.png)
তারা পুলিশের কাছে শিকার করেছেন যে, এসব পাখি তারা জাল দিয়ে ধরে জবাই করে রাখতেন। পরে সেগুলো স্থানীয় বিভিন্ন হোটেলে গিয়ে বিক্রি করতেন। দীর্ঘদিন থেকে তারা এমন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পরে গ্রেফতারকৃতদের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর ২৬ ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়।