ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৩
বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত পলাতক তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার সকালে এক অভিযানে আসামিদের বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মো. খোকনের ছেলে সোহেল রানা, অপর পরোয়ানাভুক্ত আসামি শিকড়ি গ্রামের সালাম সর্দারের ছেলে রুহুল আমিন ও রেলস্টেশন এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আশরাফ আলী। 

Advertisement

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বিভিন্ন মামলার যাবজ্জীবন ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিরা গোপনে এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের দুপুরে যশোর আদালতে হস্তান্তর করা হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!