[ দেশজুড়ে ]
মুজিবনগরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ২ ব্যবসায়ীকে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
খাদ্যপণ্য সংরক্ষণ ও শিশুদের নিম্নমানের খাদ্য পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে বুধবার দুপুরের দিকে আনন্দবাস বাজারে মেসার্স জিল্লুর স্টোরে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর খাদ্যপণ্য সংরক্ষণ ও শিশুদের নিম্নমানের খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই এলাকার মেসার্স বাসার মিষ্টান্ন ভাণ্ডারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ফ্রিজে রেখে বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে অন্যদের মধ্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তারিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!