[ দেশজুড়ে ]
কনটেইনারে মালয়েশিয়া গমন, অবশেষে বাড়ি ফিরলো রাতুল
ছবিতে মো. রাতুল ইসলাম
চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে করে মালয়েশিয়া যাওয়া কিশোর মো. রাতুল ইসলাম অবশেষে বাড়ি ফিরেছে। বুধবার সন্ধ্যায় বাড়ি ফেরে রাতুল। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন তার বাবা।
রাতুল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে।
ছেলেকে ফিরে পেয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাতুলের বাবা-মা। তবে কীভাবে কনটেইনারে করে মালয়েশিয়া চলে গিয়েছিল, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছে না রাতুল।
.png)
গত ১২ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ‘এমভি ইন্টেগ্রা’ জাহাজের একটি খালি কনটেইনার মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১৬ জানুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দরে পৌঁছালে কনটেইনারের ভেতর থেকে মানুষের শব্দ শুনতে পান নাবিকরা। এরপরই কেলাং বন্দর কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। ১৭ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ১০টায় জাহাজটি জেটিতে নিয়ে কনটেইনার খুলে কিশোর রাতুলকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও দেখে রাতুলকে শনাক্ত করে তার পরিবার।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!