[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট গোল্ডকাপ শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়িতে চতুর্থ জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট গোল্ডকাপ শুরু হয়েছে। শনিবার সকাল ১১টায় খাগড়াছড়ি স্টেডিয়ামে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি জুয়েল চাকমা প্রমুখ।
উদ্বোধনী খেলায় বি-গ্রুপের আনার্স এগ্রো ফার্ম ও ইসলামপুর রেঁনেসা স্পোটিং ক্লাব মুখোমুখি হয়। টস জিতে আনার্স এগ্রো ফার্ম ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে। টুর্নামেন্টে চার গ্রুপে ১২টি দল অংশ নিয়েছে
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!