[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জের তাড়াইল বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: প্রতীকী
কিশোরগঞ্জের তাড়াইল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
শনিবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার সদরের বাজারটিতে আগুন লাগে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাজারটিতে শতাধিক দোকানে আগুন ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!