[ দেশজুড়ে ]
জামালপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীর
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে শিখা বেগম নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার দুপুরে সদর উপজেলার নান্দিনার নিকটবর্তী বাদেচাঁন্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনে কাটা পড়েন ঐ নারী। নিহত শিখা বেগম শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের পশ্চিম বেতমারী গ্রামের নূর হুদার স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য গোলাম সোবহানি লিটন জানান, তিনি দুপুরে খবর পান বাদেচাঁন্দি এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। কিছুদিন ধরে ঐ নারী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে জানা যায়।
.png)
জামালপুর জিআরপি থানার এসআই তারা মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!