[ দেশজুড়ে ]
ট্রেনে কাটা পড়ে গুরুদয়াল কলেজের শিক্ষার্থীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে মো. সাকিন নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সাকিন গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া কানিকাটা কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাকিন জেলার তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে। কিশোরগঞ্জ সদরের দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে পড়ালেখা করতেন তিনি।
.png)
কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এএসআই মো. ইউনুছ জানান, সকাল ১১টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের দিকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাকিনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!