ঐ ট্রেনের চালক এম এইচ হাজারী জানান, মঙ্গলবার সকাল ৬টা ৪ মিনিটে ঢাকাগামী ট্রেনটি ভৈরব স্টেশন ছেড়ে আসে। সকাল ৬টা ১২ মিনিটে দৌলতকান্দি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনের ইঞ্জিনের বাঁ পাশের পেছনের চাকা অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। এ সময় রেলের কর্মকর্তা ও কর্মচারীরা ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে দৌলতকান্দি স্টেশনের মাস্টার সামসুল হক জানান, সিলেট থেকে সোমবার রাতে ছেড়ে আসা ঢাকাগামী সুরমা ১০ নম্বর মেইল আপ ট্রেনটি মঙ্গলবার সকাল ৬টা ১২ মিনিটে ঐ রেলস্টেশনে পৌঁছালে ইঞ্জিনের চাকায় আগুন ধরে যায়। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আখাউড়া থেকে অতিরিক্ত ইঞ্জিন আনা হয়। এরপর ইঞ্জিন লাগিয়ে প্রায় তিন ঘণ্টা দেরিতে যাত্রীদের নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
.png)