ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ১২ জুন ২০২২
ট্রেনে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা

রাজশাহী রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা খুলনাগামী সাগরদাঁড়ি আন্তঃনগর ট্রেনে আগুন লেগেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা।

রোববার সকালে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোয় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, রোববার ভোর ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Advertisement

তিনি বলেন, শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুন লাগে। তখন ট্রেনটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। এতে প্রচণ্ড ধোঁয়ায় ওই বগিটি আচ্ছন্ন হয়ে যায়। তবে যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

রেলস্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, দুর্ঘটনা-কবলিত বগির যাত্রীদের অন্য বগিতে নেয়ার ব্যবস্থা করা হয়। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!