ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেললাইনে শুয়ে ছিলেন রমজান, ট্রেনে কাটায় দ্বিখণ্ডিত হলো লাশ

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
রেললাইনে শুয়ে ছিলেন রমজান, ট্রেনে কাটায় দ্বিখণ্ডিত হলো লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ট্রেনে কাটা পড়ে রমজান আলী (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চিলাহাটি বাজারের ৬নং ওয়ার্ডের বাসিন্দা আনারুল ইসলামের ছেলে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে চিলাহাটি স্টেশন হতে পাঁচ শত গজ দূরে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই যুবক।

এলাকাবাসী জানায়, চিলাহাটি স্টেশন হতে রাজশাহীর উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে বিকেল ৩টার দিকে। স্টেশনের পাঁচশ গজ দূরে ওই যুবক রেললাইনের ওপর শুয়ে ছিলেন। ট্রেনটি তার ওপর দিয়ে চলে সেখানেই দ্বিখণ্ডিত হয়ে তার মৃত্যু হয়।

Advertisement

স্থানীয় বাসিন্দা সুমন বলেন, তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন। বেশ কিছুদিন আগে থেকে ছেলেটার মাথার সমস্যা মনে হচ্ছিল। এ কারণে উল্টাপাল্টা কথাও বলছিল।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!