ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
আখাউড়া স্থলবন্দরে ২ দিন আমদানি-রফতানি বন্ধ
ফাইল ছবি

ভারতের ত্রিপুরা রাজ্যের বিধান সভা নির্বাচনের ফলাফল ঘোষণা উপলক্ষে ২ দিনের বন্ধের ফাঁদে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। আগামী ২ মার্চ ভারতের ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

ফলাফল ঘোষণা উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার এ দুদিন বন্দর দিয়ে যাবতীয় পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দুই দেশের ব্যবসায়ীরা। তবে এ সময় উভয় দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এ-সংক্রান্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে ত্রিপুরায় ১ ও ২ মার্চ পরিবহন সেবা বন্ধ থাকবে। তাই দুইদিন এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে আগামী শনিবার থেকে যাবতীয় আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় চালু হবে।

Advertisement

আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!