মঙ্গলবার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ক্যাম্প-৮ ইস্ট, ব্লক- বি/৩৮ এর সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম ও ক্যাম্প-১৯, ব্লক-এ/১৩ এর আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম।
.png)
র্যাব-১৫ সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকালে র্যাব-১৫ ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালায় ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এ। এ সময় আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া রয়েছে।