কক্সবাজারে এবং ভাসানচরে উদ্বাস্তু ও স্বাগতিক সম্প্রদায়ের জীবন-জীবিকার উন্নতির মাধ্যমে জীবন-রক্ষা এবং জীবন রক্ষাকারী পরিষেবাগুলোকে শক্তিশালী করতে সাড়ে চার মিলিয়ন মার্কিন ডলার (৬০০ মিলিয়ন জাপানি মুদ্রা) অনুদান ব্যবহার করা হবে।
বুধবার ঢাকায় জাপানের দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ আজ একটি স্মারক বিনিময় করেন।
.png)
বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ বলেছেন, ইউএনএইচসিআর-এর কিছু প্রয়োজনীয় সুরক্ষা ও সহায়তা কর্মসূচির পাশাপাশি কক্সবাজার এবং ভাসানচরে শিবিরে জীবিকা নির্বাহের কার্যক্রমের জন্য জাপান সরকারের এই নতুন অনুদান। এখন এমন একটি সংকটময় সময়ে এসেছে যখন আমরা এরই মধ্যে বিদ্যমান তহবিল সংকটের মুখোমুখি হয়েছি, যা উদ্বাস্তুদের খাদ্যপ্রাপ্তি হ্রাস করেছে।
তিনি বলেন, বাংলাদেশে ইউএনএইচসিআর কর্মসূচিতে সহায়তার ক্ষেত্রে জাপান আরো একবার এগিয়ে গেল। আমরা আশা করি এই অবদান অন্যান্য দাতাদের জন্য অনুঘটক হিসেবে কাজ করবে, যেন এটি অনুসরণ করা যায়।