ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ৪ মার্চ ২০২৩
চকরিয়ায় বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো

কক্সবাজারের চকরিয়া অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাত ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে দুই ব্যক্তি ঐ বৃদ্ধের লাশ হাসপাতালে রেখে চলে যান। তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বিষয়টি চকরিয়া থানাকে অবহিত করা হয়।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, অজ্ঞাত এক বৃদ্ধের লাশ পাওয়ার খবর পেয়ে হাসপাতালে যায় পুলিশ। পরে ঐ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুর্ঘটনায় আহত হয়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঐ বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!