শনিবার শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শ্রমিকের নাম মো. জামির হোসেন ওরফে ধোনা। তিনি শ্যামনগর সদরের মাহমুদপুর গ্রামের জহির উদ্দিন গাজীর ছেলে। এছাড়া মৃত গৃহকর্তা অশোক চক্রবর্তী একই এলাকার বাসিন্দা।
জানা যায়, সকালে মো. জামির হোসেন ওরফে ধোনা গোপালপুর এলাকার অশোক চক্রবর্তীর বাগানের একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়ির গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যুর খবর শোনার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গৃহকর্তা অশোক চক্রবর্তী। দীর্ঘদিন ধরে অশোক চক্রবর্তী অসুস্থ ছিলেন বলে জানা যায়।
.png)
শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন।