ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মে‌য়ের ধাক্কায় বাবার মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
মে‌য়ের ধাক্কায় বাবার মৃত্যু
অভিযুক্ত মেয়ে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বকশিপুর গ্রামে মেয়ের ধাক্কায় ইটের ওপর পড়ে গিয়ে সানোয়ার হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হত‌্যা মামলা দা‌য়ের হ‌য়ে‌ছে। পু‌লিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মেয়ে ববিতাকে আটক করেছে।

আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, পারিবারিক বিষয়কে কেন্দ্র করে নাতিকে কুপিয়ে আহত করেন সানোয়ার হোসেন। ছেলেকে বাঁচাতে এগিয়ে যান তার মা ববিতা। এ সময় ছানোয়ার তার মেয়েকেও কুপিয়ে আহত করার চেষ্টা করেন। মেয়ে সারোয়াকে ধাক্কা দিলে তিনি ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। সারোয়াকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

এ ঘটনায় নিহতের স্ত্রী ঝা‌মেলা খাতুন বাদী হ‌য়ে রোববার রা‌তেই মে‌য়ে ব‌বিতার না‌মে হত‌্যা মামলা দা‌য়ের ক‌রে‌ছেন। মামলার একমাত্র আসামি ববিতাকে পু‌লিশ আটক করেছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!