ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝগড়ার জেরে ছেলের দায়ের আঘাত, ১৩ দিন পর বাবার মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৭, ১১ অক্টোবর ২০২২
ঝগড়ার জেরে ছেলের দায়ের আঘাত, ১৩ দিন পর বাবার মৃত্যু
ফাইল ফটো

কক্সবাজারের পেকুয়ায় ছেলের দায়ের আঘাতে মোহাম্মদ ইব্রাহীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, মায়ের সঙ্গে ঝগড়ার জের ধরে গত ২৮ সেপ্টেম্বর ঐ ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করেন তার ছেলে মোহাম্মদ ইসমাইল। ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিমের মৃত্যু হয়। মৃত ইব্রাহীম পেকুয়ার মগনামা ইউনিয়নের দরদরিঘোনার জানে আলমের ছেলে।

জানা যায়, ঘটনার তিনদিন আগে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্যাঘোনা এলাকায় পারিবারিক কলহের জের ধরে ইব্রাহীম ও তার স্ত্রী বেলুয়ারা বেগমের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। মায়ের সঙ্গে ঝগড়া না করতে এর আগে সতর্ক করেন তাদের ছোট ছেলে ইসমাইল। ছেলের ভয়ে ইব্রাহীম  তিন রাত বাড়িতে ঘুমাননি। চাচার বাড়িতে অবস্থান নিয়েছিলেন।

Advertisement

২৮ সেপ্টেম্বর সকালে ইব্রাহীম তার চাচা আবু ছৈয়দের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। এ সময় ইসমাইল ধারালো দা নিয়ে ইব্রাহীমকে মাথায় কুপিয়ে জখম করেন। স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ওসি ফরহাদ আলী জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!