[ দেশজুড়ে ]
মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু
ফাইল ছবি
নওগাঁর মান্দায় আগুনে পুড়ে আনোয়ারা বেগম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার রাত ১টার দিকে গনেশপুর ইউনিয়নের চকনন্দরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আনোয়ারা বেগম উপজেলার গনেশপুর ইউনিয়নের চকনন্দরামপুর গ্রামের পিয়ার সরদারের স্ত্রী।
ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় তাদের বসতবাড়ি পুড়ে প্রায় লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
.png)
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার শফিউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মান্দা
লিংক সফলভাবে কপি হয়েছে!