[ দেশজুড়ে ]
মান্দায় পুলিশি অভিযানে নারীসহ আটক ১৩
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে নারীসহ ১৩ আসামিকে আটক করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ, মদনচক গ্রামের আবদুস সালাম ও আলমগীর মণ্ডল, বড়পই উত্তরপাড়া গ্রামের বাবুল আক্তার মণ্ডল, কোঁচড়া মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মোল্লা, শ্রীরামপুর গ্রামের হেলাল উদ্দিন, ভারশোঁ গ্রামের এরশাদ আলী, দেলুয়াবাড়ি গ্রামের আহসান হাবীব ও তার স্ত্রী সাথী আক্তার, গনেশপুর গ্রামের সৈকত আলী, সাজেদুল ইসলাম, আবু হাসান ও দেলোয়ার হোসেন।
.png)
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী (বিপিএম) জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ১৩ আসামিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার তাদের নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!