ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ২০ অক্টোবর ২০২২
লক্ষ্মীপুরে মাদক মামলায় নারীর যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরে পাঁচ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত ইয়াসমিন আক্তার কলিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কলি চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ছড়ারকুল গ্রামের অলি উল্যার স্ত্রী। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, চলতি বছরের ৮ জানুয়ারি রামগঞ্জ উপজেলার হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পালের বাড়ির ব্রিজ এলাকা থেকে কলিকে আটক করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পাঁচ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইদিন রামগঞ্জ থানায় কলির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে এজাহার দাখিল করা হয়। গত ১১ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা রামগঞ্জ থানার এসআই মোশারেফ হোসেন আদালতে কলির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: যাবজ্জীবন
লিংক সফলভাবে কপি হয়েছে!