ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১০:২০, ১৭ অক্টোবর ২০২২
নোয়াখালীতে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেনসিডিলসহ সাইফুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 
 

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ীর সোনাপুর ইউপি থেকে তাকে আটক করা হয়। সাইফুল ইসলাম পাপুয়া গ্রামের দুলাল সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম।

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- ওই ইউপির ৩ নম্বর ওয়ার্ড বারাহীপুরের টোকিও ব্রিক ফিল্ড বেড়ীর মাথা কাঁচা রেজার ঘরের ফেনসিডিল বিক্রি করা হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!