[ দেশজুড়ে ]
মান্দায় পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় পিকআপের ধাক্কায় নায়েব আলী নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নায়েব আলী ভারশো ইউনিয়নের মুর্শিদপুর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।
জানা যায়, নায়েব আলী দেলুয়াবাড়ি বাজারে এসে দুপুর ১২টার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা নায়েব আলীকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
মান্দা থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থালে পুলিশ পাঠিয়ে উদ্ধারকৃত পিকআপটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!