ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ৫ মার্চ ২০২৩
মানিকগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ৮শ’ ইয়াবা ও ৬০ গ্রাম হেরোইনসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা।

রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়ন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।

এর আগে শনিবার সন্ধ্যায় সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

Advertisement

গ্রেফতারকৃতরা হলেন, সিংগাইরের চর দুর্গাপুর (জয়মন্টপ) গ্রামের মৃত হাতেম আলী পালের ছেলে মো. রমজান আলী পাল, চর রাজনগর গ্রামের মো. খালেক বিশ্বাসের ছেলে মো. নাজমুল হোসেন, নিলটেক গ্রামের আওলাদ হোসেনের ছেলে মো. মিরাজুল ইসলাম এবং মানিকনগর গ্রামের কালাচানের ছেলে করিম।

ডিবি ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের দিক নির্দেশনায় একটি অভিযানিক দল এসআই (নিরস্র) আসাদ মিয়ার নেতৃত্বে সিংগাইরের চর দুর্গাপুর (জয়মন্টপ) গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মো. রমজান আলী পালের বাড়ির উঠান থেকে তাকে ৭শ’ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

একই দিনে অপর একটি অভিযানিক দল সিংগাইরের চর রাজনগর গ্রামের জনৈক আরিফ বিশ্বাসের দোকানের পাশ থেকে মো. নাজমুল হোসেন, মিরাজুল ইসলাম এবং করিমকে ১শ’ ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে সিংগাইর থানায় পৃথক মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!