ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৬ মার্চ ২০২৩
নলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে নলডাঙ্গা থানার ওসি মো. আবুল কালাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গ্রেফতারের সময় তাদের থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ধারালো বড় ছুরি, একটি বড় লোহার তৈরি লক কাটার ও একটি ছোট লক কাটারসহ ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাটোর শহরের উত্তর পটুয়াপাড়ার (ঝাউতলা) নাসের সরদারের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩২), উত্তর পটুয়াপাড়ার (আদর্শগ্রাম) মো. ইবরাহীমের ছেলে মো. ইছব ওরফে ইউসুফ (৩৯) ও শাহজাহান আলী মৃধার ছেলে মো. রাকিবুল হাসান ওরফে টুনু (৩৩)।

Advertisement

ওসি মো. আবুল কালাম জানান, শনিবার (৪ মার্চ) রাত দেড়টার দিকে ডাকাতির উদ্দেশে একদল ডাকাত উপজেলার বাসুদেবপুর বাজার সংলগ্ন শ্রী চন্দ্র বিদ্যানিকেতন মাঠের উত্তর-পূর্ব কোনায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের অপর সদস্য মো. বাতাস ওরফে ফায়সালসহ (২৪) অজ্ঞাত আরো ২/৩ জন পালিয়ে যান।

তিনি আরো জানান, গ্রেফতার আসামিদের মধ্যে মো. রাকিবুল হাসান ওরফে টুনুর বিরুদ্ধে আগে একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!