ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল স্থলবন্দরে দু’দিন আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৬ মার্চ ২০২৩
বেনাপোল স্থলবন্দরে দু’দিন আমদানি-রফতানি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভারতে দোলযাত্রা ও পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশে ছুটি থাকায় মঙ্গলবার ও বুধবার (৭ ও ৮ মার্চ) দুইদিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে।

মঙ্গলবার ওপারে সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল কাস্টমস হাউজে কার্যক্রম চলবে। বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়াসহ পণ্য ওঠানামা স্বাভাবিক থাকবে। বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে আবারও এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে দুই পাড়ের বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা জানিয়েছেন।

Advertisement

ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, দোলযাত্রা একটি বৈঞব উৎসব। বসন্তের এই উৎসবটি ‘হোলি’ নামে পরিচিত। এই উৎসবের কারণে আমদানি-রফতানি সংক্রান্ত কাজকর্মের সঙ্গে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক, ট্রাকচালকরা নিজ নিজ এলাকায় ফিরে যান। ফলে মঙ্গলবার এ পথে কোনো আমদানি-রফতানি হবে না।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৮ মার্চ) সরকারি ছুটি ঘোষণায় আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকাল থেকে পুরোদমে আবারো চলবে আমদানি-রফতানি কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!