ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তেল বিক্রির ১৫ লাখ টাকা দিনেদুপুরে ছিনতাই

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ৯ মার্চ ২০২৩
তেল বিক্রির ১৫ লাখ টাকা দিনেদুপুরে ছিনতাই
ফাইল ছবি

মানিকগঞ্জে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর থেকে দিনদুপুরে ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী দুপুরে সদর থানায় দুইজনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের নয়াকান্দি ব্রীজের ঢালে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- সদর উপজেলার বড় সরুন্ডী গ্রামের আ. রশিদের ছেলে মো. জিসান (২৩) এবং একই গ্রামের মো. রহিজ উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম (২৫)।

Advertisement

অভিযোগপত্র থেকে জানা যায়, ব্যবসায়ী মো. সোহরাব হোসেন মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের মিতরা বাসস্ট্যান্ড এলাকায় মিলন ফিলি স্টেশনের মালিক। তিনি তেল বিক্রির ১৫ লাখ টাকা ব্যাংকে রাখতে মানিকগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নয়াকান্দি ব্রিজের ঢালে আসা মাত্রই তিনটি মোটরসাইকেলে থাকা ৫-৬ জন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে তাকে মারধর করতে থাকেন। এ সময় তার কাছে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যান। তাদের মধ্যে তিনি ২ জনকে চিনতে পেরেছেন।

সদর থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, এরমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আসামিদের দ্রুত গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!