[ দেশজুড়ে ]
কক্সবাজারে ইয়াবা মামলায় এক রোহিঙ্গার যাবজ্জীবন
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে- ফাইল ফটো
৭ হাজার ৬০০ ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
.png)
দণ্ডপ্রাপ্ত মো. রফিক কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১ (ডব্লিউ ) এর ছানা উল্লাহর ছেলে। দণ্ডিত আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক।
ডেইলি-বাংলাদেশ/এমকে/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!