ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে বাস-পিকআপের সংর্ঘষে চালক নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১০ মার্চ ২০২৩
নাটোরে বাস-পিকআপের সংর্ঘষে চালক নিহত
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষে আলমগীর হোসেন নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ সময় আহত হন পিকআপের হেলপার ও বাসচালক। 

শুক্রবার সকালে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন সিরাজগঞ্জ জেলার জহুরুল হোসেনের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, ঢাকা থেকে মাছবাহী একটি পিকআপ নাটোরের দিকে আসছিল। এ সময় বড়াইগ্রাম থানার মোড় এলাকায় পিকআপটি পৌঁছলে ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক। এ সময় আহত হন পিকআপের হেলপার ও বাসচালক। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। 

Advertisement

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!