ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৮, ১১ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কুমিরা ও সীতাকুণ্ড স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কীভাবে লেগেছে সেটিও এখনো জানা যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!