[ দেশজুড়ে ]
সীতাকুণ্ডের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে
সীতাকুণ্ডের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরায় তুলার গুদামে লাগা আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ চৌধুরী জানান, যে গুদামে আগুন লেগেছে, সেটি নেমসন কনটেইনার ডিপো কর্তৃপক্ষ ব্যবহার করছে। পুড়ে যাওয়া তুলাগুলো আমদানি করেছিল ইউনিটেক্স লিমিটেড। তুলার আগুন সহজে নেভে না। তাই পুরোপুরি নির্বাপণে কিছুটা সময় লাগবে।
এর আগে, শনিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরপরই সেখানে পৌঁছে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি ইউনিট।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!