ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেয়ের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৮, ১২ মার্চ ২০২৩
মেয়ের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় মেয়ের সামনে স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী ফরিদুল রেজা ফরিদকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুর ১২টার দিকে এ রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. ফেরদৌস ওয়াহিদ।মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফরিদুল রেজা ফরিদ সদর উপজেলার আতিথা সাকিন গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহেল বাকী। 

Advertisement

জানা গেছে, ২০১১ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে সদর উপজেলার আতিথা সাকিন এলাকায় ফরিদুল রেজা তার স্ত্রী শামীমা আক্তারকে তার মেয়ে দীপার সামনে গলা কেটে হত্যা করেন। এ ঘটনায় নওগাঁ সদর থানায় ফরিদুলকে আসামি করে মামলা করেন নিহতের ভাই কাঞ্চন হাওলাদার। দীর্ঘ শুনানি শেষে রোববার দুপুর ১২টার দিকে এ রায় দেন নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!