ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে ৪ দিনব্যাপী কাব ক্যাম্পুরি

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১২ মার্চ ২০২৩
ঝিনাইগাতীতে ৪ দিনব্যাপী কাব ক্যাম্পুরি
ছবি: ডেইলি বাংলাদেশ

‘কাবিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে ৪ দিনব্যাপী কাব ক্যাম্পুরি জলসা সমাপ্ত হয়েছে।

রোববার রাতে ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারুক আল মাসুদ।

বাংলাদেশ স্কাউটস এর ঝিনাইগাতী উপজেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুন্নবী।

Advertisement

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির, বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক পরেশ চন্দ্র বর্মণ, শেরপুর জেলা স্কাউটস সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা স্কাউটস সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ের শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করা হচ্ছে কাব স্কাউটিং কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!